চট্টগ্রাম অফিস: শনিবার (০৭ ডিসেম্বর ২০২৪) বে ওয়াচ, কক্সবাজারে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির ০৩/২০২৪ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিওএ'র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সভায় গত ১৬ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিওএ এর কার্যনিবাহী কমিটির ০২/২০২৪ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়াও, ২০২৪-২০২৫ অর্থবছরের খসড়া বাজেটের অনুমোদন করা হয়। পাশাপাশি ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের যৌথ উদ্যোগে একটি অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের জন্য সম্ভাব্য নকশা উপস্থাপন করা হয়।
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
সব মন্তব্য
No Comments