আল মাসুদ পঞ্চগড়: পঞ্চগড়ে পৃথক পৃথক এলাকায় রায়হান (৩) ও সাজিরন বেগম (৮০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের রওশনপুর গ্রামের সুয়েল রানার ছেলে রায়হান ও জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ পৌরসভার পাটোয়ারী পাড়া এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী সাজিরন বেগম।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জেলার তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়ার রওশনপুর গ্রামে নিজ বাড়িতে সকালে শিশুটির মা শিশুটিকে নিয়ে বাড়ির কাজ করছিলেন। এর মাঝে শিশুটিকে নিয়ে টিউবঅয়েল পাড়ে বসিয়ে দিয়ে কাপড় কাঁচতে গেলে মায়ের অজান্তে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছু সময় পর রায়হানকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুপুরে সাজিরন বেগম নামে ওই বৃদ্ধা পায়ে হেঁটে দেবীগঞ্জ পৌরসভার কলেজ পাড়া থেকে পাটোয়ারী পাড়ায় যাচ্ছিলেন। এসময় প্রশিকা মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে পার হতে গেলে ডোমার থেকে দেবীগঞ্জের লক্ষিরহাটের উদ্যেশে যাওয়া একটি মোটরসাইক তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় পরিবারগুলোর পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় পৃথক পৃথক দুটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments