ডেস্ক রিপোর্ট: ঢাকার জনপ্রিয় নাট্যদল 'সময়' এর বহুল প্রশংসিত নাটক ‘ভাগের মানুষ’ এবার মঞ্চস্ত হতে যাচ্ছে ভৈরব ও কিশোরগঞ্জে। ভাটির দুই মঞ্চে যথাক্রমে আজ শুক্রবার (২ জুন) ও আগামীকাল শনিবার (৩ জুন) পরপর দুই দিন নাটকটি মঞ্চস্ত হতে যাচ্ছে ।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় ভৈরবের অন্যতম নাট্য সংগঠন নিবেদিতা নাট্যাঙ্গন আয়োজিত ’বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব’ এর দ্বিতীয় দিনে 'জিল্লুর রহমান পৌর মিলনায়তনে' এবং আগামীকাল শনিবার সন্ধ্যা ৭.৩০মি. একতা নাট্যগোষ্ঠী আয়োজিত 'মলয় কর স্মৃতি নাট্যোৎসবের দ্বিতীয় দিনে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে "ভাগের মানুষ" নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উপমহাদেশের প্রখ্যাত লেখক সা’দত হাসান মান্টো’র ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্যজন আলী যাকের। সহযোগী নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান, পোস্টার ডিজাইন করেছেন রফিকুন নবী, আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী, কণ্ঠশিল্পী সুনীতা বড়ুয়া এবং রূপসজ্জা প্রয়োগ করেছেন মোহাম্মদ আলী বাবুল।
এটি সময় নাট্যদলের ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে সময় দেশে ও বিদেশে নাটকটির প্রদর্শনী করে আসছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আকতারুজ্জামান, রেজাউর রহমান, ফখরুল ইসলাম মিঠু, তোফায়েল সরকার, মানসুরা আক্তার লাভলী, পাভেল ইসলাম, সুনীতা বড়ুয়া, আলমগীর হোসেন, মাহমুদুল আলম, ইয়ামিন জুয়েল, সাইফুল বাবু, সানি, চন্দন বোস, সাঈফ, রাকিব আল হাসান, সাবিহা সুলতানা প্রমুখ।
যা আছে নাটকে
১৯৪৭ সালের দেশভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষবাস্পের তেজ তখনও নিভে যায়নি। কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে এক ধরনের নাগরিক স্বস্তি দেওয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনও জ্বলজ্বল করছে মানুষের বুকে।
মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দু-দেশের মধ্যে বিনিময়-বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনময়ে পাগল। এভাবেই এগিয়ে যাবে ‘ভাগের মানুষ’ নাটকের গল্প।
আন্তর্জাতিক ডেস্ক: দুই সপ্তাহের বর্ণিল আয়োজন শেষে শনিবার রাতে পালে দে ফেস্টিভ্যালে জমকালো পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এবারের আসরে বড় চমক দেখাল নেপাল। প্রথমবারের মতো কোন ...
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
সব মন্তব্য
No Comments