ডেস্ক রিপোর্ট: ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম ও এওয়ে দুটি টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। আর ওই সিরিজ দুটিতে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
করোনাকাল পেরিয়ে চার বছর পর একই সঙ্গে আরো একটি মাইলফলকের দুয়ারে দাঁড়িয়ে দুজন। তা হচ্ছে টেস্টে ৫০০০ রানের মাইলফলক।
আর এই মাইলফলক ছুঁতে মুশফিকের চাই ১৫ রান আর তামিমের ১৯। প্রশ্ন হচ্ছে কে আগে করবেন রেকর্ডটি। যদিও রেকর্ডটি আগে স্পর্শ করার কথা ছিল তামিমেরই, যদি না রিটায়ার্ড হার্ট না হয়ে ড্রেসিংরুমে ফিরতেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটি শুরুর আগে মুশফিকের রানসংখ্যা ছিল ৪৯৩২ আর তামিমের ৪৮৪৮। অর্থাৎ মুশফিকের চেয়ে ৮৪ রানে পিছিয়ে থেকে সোমবার ব্যাট হাতে নামেন তামিম।
মঙ্গলবার হাতের পেশিতে টানের কারণে আহত অবসর নেন তামিম। তার আগে ২১৭ বলে ১৩৩ রানের দারুণ একি ইনিংস খেলেন তামিম। ফলে পাঁচ হাজারি ক্লাবে যেতে প্রয়োজন আর মাত্র ১৯ রান।
অন্যদিকে দারুণ খেলেছেন মুশফিকও। দিন শেষে ১৩৪ বলে ৫৩ রানে অপরাজিত মুশফিক। অর্থাৎ ৫ হাজারি ক্লাবে প্রবেশে মি. ডিপেন্ডেবলের প্রয়োজন আর মাত্র ১৫ রান।
আশা করা হচ্ছে বুধবার সকালের সেশনেই ৫ হাজারি ক্লাবের সদস্য হবেন মুশফিক। আর তামিম ফিরতে পারলে তিনিও মুশফিকের পরে এ ক্লাবের গর্বিত সদস্য হবেন।
আর সেটি দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। রাত পোহাবার অপেক্ষায় তারা।
মুশফিক-তামিমের পরে ৫ হাজারি ক্লাবের সদস্য হতে এগিয়ে আছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্টে তার রানসংখ্যা ৪০২৯। এরপরই অধিনায়ক মুমিনুল হকের অবস্থান। ৯৬ ইনিংসে তার সংগ্রহ ৩৫১৬ রান।
বুধবার তামিমের আগে মুশফিক অনন্য এ মাইলফলক যদি ছুঁয়ে ফেলেন তবে একটি দিক থেকে তামিম এগিয়ে। তা হচ্ছে মুশফিকের চেয়ে কম ইনিংস খেলে রেকর্ডে নাম তুলবেন তামিম। কারণ ১৪৯ ইনিংস খেলে এ মুহূর্তে মুশফিকের সংগ্রহ ৪৯৮৫ রান। আর ৪৯৮১ রান জমা করতে তামিমের লেগেছে ১২৬ ইনিংস। ২৩টি ইনিংস কম।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments