বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২০২১ শিক্ষা বর্ষের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহা.জহিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা চুন্নু ফকির, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাসুদ করিম,মলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুর উদ্দিন,উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এনামুল কবির প্রমুখ। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ। এসময় শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ পুরস্কার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments