এনসিপির উদ্দেশ্যে পার্থ
সংবিধান সংস্কার চাই, তবে ছিঁড়ে ফেলা নয়
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি নতুন প্রজন্মের রাজনীতিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেছেন, “আপনারা তরুণদের প্রতিনিধিত্ব করেন—জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না।”
মঙ্গলবার জাতীয় সংসদে বিধি-৬২ এর অধীনে আনা একটি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
পার্থ বলেন, দেশে রাজনৈতিক পরিবর্তন ও আন্দোলনের প্রতি তার সম্মান রয়েছে। “রেভোলিউশনকে আমরা শ্রদ্ধা করি। ১৭ বছর আমরা কষ্ট করেছি,”—উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তনের নামে সংবিধান পুরোপুরি বাতিল করার কোনো প্রয়োজন নেই।
তিনি প্রশ্ন রেখে বলেন, “সংবিধান কেন ছিঁড়ে ফেলে দেব? আমি পরিবর্তন করতে পারি, কিন্তু এটাকে ছুড়ে ফেলার দরকার কী?” তার মতে, রাষ্ট্র পরিচালনার মূল কাঠামো হিসেবে সংবিধানকে ধরে রেখেই প্রয়োজনীয় সংস্কার করা উচিত।
এসময় তিনি ইঙ্গিতপূর্ণভাবে নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দিকে ইঙ্গিত করে বলেন, তরুণ প্রজন্মকে এমন কোনো পথে যাওয়া উচিত নয়, যা ভবিষ্যতে বিভ্রান্তি বা বিতর্ক সৃষ্টি করতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সংবিধান সংস্কার ও রাষ্ট্র কাঠামো পরিবর্তন নিয়ে চলমান বিতর্কের মধ্যেই পার্থর এই বক্তব্য গুরুত্বপূর্ণ। তিনি একদিকে সংস্কারের পক্ষে অবস্থান নিলেও অন্যদিকে বিদ্যমান সাংবিধানিক কাঠামো পুরোপুরি বাতিলের বিপক্ষে মত দিয়েছেন।
সংসদে দেওয়া তার এই বক্তব্যকে নতুন রাজনৈতিক দল ও তরুণ নেতৃত্বের প্রতি একটি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments