উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এ্যাডভোকেট আমির হোসেন মিয়ার বাড়িতে দিনেদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে ১২ টার মধ্যে উপজেলা ও পৌরসদরের ৪ নং ওয়ার্ডের এ্যাডভোকেট আমির হোসেন মিয়ার বাড়িতে কেহ না থাকায়
চোরচক্র প্রতিটি রুমের তালা ও আলমিরার তালা ভেঙে ২০ থেকে ২৫ ভরি বিভিন্ন প্রকার স্বর্নালঙ্কার,নগদ আড়াই লাখ টাকা, ২টি ক্যানাডিয়ান ভিসা ও পাসপোর্ট ,এফডিআর এর কাগজ, ৩টি ক্যামেরা ,৫ হাজার ডলার বৈদেশিক মুদ্রাসহ মুল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
খবর পেয়ে দুপুর ১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে উজিরপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান সহ পুলিশের একটি টিম।
এডভোকেট আমির হোসেন মিয়ার স্ত্রী নাদিরা সুলতানা লাবনী বলেন,আমি শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে আমার কর্মস্থল স্কুলে যাই। আর আমার স্বামী চিকিৎসার জন্য হাসপাতালে যান। তখন ঘরে আর কেউ ছিলো না।তবে কয়েকদিন যাবৎ ২৫/৩০ বছর বয়স্ক সুঠাম দেহের অধিকারী লুঙ্গি পরিহিত এক যুবক অসহায় গরিব বলে কাজ কর্মের জন্য এসেছিল। তার গায়ের রং ফর্সা,তার গতিবিধি ভালো মনে হয়েছিল না। ঐ লোক এ ঘটনা ঘটাতে পারে।
এ্যাডভোকেট আমির হোসেন মিয়া জানান, বেলা ১২ টা ৫ মিনিটের দিকে বাড়িতে এসে ঘরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখতে পাই আলমিরায় রাখা নগদ টাকা ও বিভিন্ন দেশের ডলার, স্বর্ণালঙ্কার, পাসপোর্ট ভিসা, সহ বিভিন্ন মুল্যবান মালামাল নেই। দরজার তালা খুলে ঘরে ঢুকে চোরেরা। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়।
সদ্য যোগদানকৃত উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments