ফল ১ অক্টোবর
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ২৭ সেপ্টেম্বর (রোববার) থেকে এ আবেদন শুরু হবে, চলবে ২৮ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮টা পর্যন্ত।
সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টায়। নির্বাচন নিশ্চায়ন করা যাবে ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর (শনিবার) রাত ৮টা পর্যন্ত। কোনো শিক্ষার্থী এই সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর (রোববার) রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ অক্টোবর (সোমবার) থেকে ৭ অক্টোবর (বুধবার) পর্যন্ত।
যারা আবেদন করতে পারবে:
বোর্ড জানিয়েছে, তিন ক্যাটাগরির শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পাবে। ১. যারা আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে সিলেকশন পায়নি। ২. যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে নিশ্চায়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি। ৩. যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু ভুল কোটা নির্ধারণের কারণে কলেজে ভর্তি হতে পারেনি।
আবেদন যেভাবে করতে হবে:
শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইট https://xiclassadmission.gov.bd এ দেওয়া পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফি’র বিষয়ে বিশেষ নির্দেশনা:
প্রথম ধাপে আবেদন করেও যারা কোনো কলেজে সিলেকশন পায়নি, দ্বিতীয় ধাপে তাদের নতুন করে ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। তাদের শুধু ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে। এছাড়া দ্বিতীয় ধাপে আবেদনের সময় কোটার যোগ্যতা বুঝে সঠিকভাবে কোটা নির্ধারণ করতে বলা হয়েছে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়, যেখানে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে বিভিন্ন কলেজে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। তাদের ভর্তি কার্যক্রম চলছে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮০৭ জন মেধাবী শিক্ষার্থীকে জমকালো আয়োজনে ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা দিয়েছে রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শরিফুল ইসলাম নামে এক নবীন শিক্ষার্থী ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘ফুললি ফান্ডেড’ বা সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির ঘোষণা দিয়েছিল পাকিস্তান। কিন্তু আবেদন, পরীক্ষা ও দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে মাস্টার্সে নির্বাচিতদের হাতে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দুই কৃতি শিক্ষার্থী। তারা হলেন গণিত বিভাগের অনার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের কানিজ ফা ...
সব মন্তব্য
No Comments