কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলায় জেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, দুটি কারণে সামাজিক-সম্প্রীতি বিনষ্ট হতে পারে, একটি উগ্রবাদ অর্থাৎ নিজের মত অন্যের উপর জোরপ‚র্বক প্রতিষ্ঠা করার অপচেষ্টা এবং অন্যটি গুজব ছড়িয়ে মানুষকে দাঙ্গায় উস্কে দেওয়া। যারা সামাজিক-সম্প্রীতি বিনষ্টে অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা ভোলা বাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ ও লালন করে সামাজিক-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
এ সময় ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি আবাসন প্র ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে ভারী বৃষ্টিপাতের সময় উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থ ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : রাজশাহীর তানোরে দুই দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মীরা।বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তান ...
সব মন্তব্য
No Comments