মোঃ আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক চুরি ও ডাকাতির মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে চোরাইকৃত সন্দেহে নগদ ৪ লাখ টাকা ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৪ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মুশিদহাট ইউনিয়নের আখাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় আখাপুর গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে আব্দুল বারেক (৫৫)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পূর্বে সংঘটিত একাধিক চুরি ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের খাটের নিচে ও একটি ট্রাংকের ভেতর থেকে একটি হাসুয়া, কয়েকটি লোহার রড, তালা কাটার কাচি, হ্যাকসো ব্লেডসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার করা আলামতগুলো বোচাগঞ্জ থানায় দায়ের হওয়া পূর্বের চুরি ও ডাকাতির মামলার সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, একাধিক চুরি ও ডাকাতির মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার দখল থেকে নগদ ৪ লাখ টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments