ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ " স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ "- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা এবং যুব ঋণ বিতরণ করা হয়।
বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়ার সার্বিক তত্তাবধানে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, কৃষি কর্মকর্তা জীবাংসু দাস,মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী সহ ইউপি চেয়ারম্যান, সাংবাদিক সহ নানা শ্রেনী পেশার লোকজন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments