ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা/ঝড়ো হাওয়ার সাথে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কয়রা ও পটুয়াখালী জেলার উপর দিয়ে
মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৪৮%
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ০৬ মিনিটে। এবং
আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ০৮ মিনিটে।
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে একতা এক্সপ্রেসের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ...
স্টাফ রিপোর্টার: জুলাই জাতীয় সনদ ও উচ্চ আদালতের পর্যবেক্ষণের আলোকে সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের মসজিদসহ বিভিন্ন স্থানে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি দলের হুইপ জি কে গউছ। এ সময় বিষয়টির সত্যতা স্বীকার করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার ...
সব মন্তব্য
No Comments