বিশেষ প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা, নিউক্লিয়াসের পুরোধা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান (দাদাভাই)-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ জুলাই ২০২৩) বিকেলে বাংলাদেশ জাসদের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌর মিলনায়তনে বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলার সভাপতি আ স ম ছালেহ সোহেলের সভাপতিত্বে ও জেলার যুগ্ম-সম্পাদক হাসান আহমদ রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণসভায় বক্তব্য দেন '৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; ১৪ দফা চেতনা পরিষদের কেন্দ্রীয় আহবায়ক এড, মুজিবুর রহমান মুজিব, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য জননেতা গিয়াস উদ্দিন আহমদ, গণফোরামের কেন্দ্রীয় সহসভাপতি এড. শান্তিপদ ঘোষ, বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এড. ময়নূর রহমান মগনু, জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি আহসান উদ্দিন চৌধুরী সুইট, শিক্ষাবিদ , মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী সুকু, রাজনগর কলেজের সাবেক অধ্যক্ষ রজতকান্তি গোস্বামী, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক ময়নূল ইসলাম শামিম , গণফোরাম নেতা ও সাংবাদিক বকশি ইকবাল আহমদ, সাংবাদিক ও লেখক আমিনুর রশিদ বাবর, চেতনা পরিষদের নেতা আব্দুর রহিম , সিপিবির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, বাংলাদেশ জাসদের সদর উপজেলা সভাপতি হারভী হেডেন প্রেন্টিস অপু, সাধারণ সম্পাদক সোহেল সামাদ খান পলাশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক শিবপ্রসন্ন ভট্রাচার্য শিবন, বাংলাদেশ যুবজোট মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক সৈয়দ কামাল জামান প্রমূখ।
বক্তারা দাদার মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক জীবনসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
সিরাজুল আলম খান দাদার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভার শুরুতে প্রয়াত সিরাজুল আলম খান (দাদাভাই), যুক্তরাষ্ট্র বাংলাদেশ জাসদের নেতা সৈয়দ এলাহি হক সিলু, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক হোসেইন আহমদ তফছির, জেলা বাংলাদেশ জাসদ নেতা আনোয়ারুজ্জামান শিল্পীর মাতার স্মরণে দাঁড়িয়ে ১ মিঃ নিরবতা পালনের মাধ্যমে সভা শুরু হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments