ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এ চিত্র উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৭ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, তবে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় সন্দেহজনক হামে ২ জনের মৃত্যুর তথ্য রয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১৯ হাজার ৭৫৬ জন। একই সময়ে সন্দেহজনক হামে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৫৬ জন, এ নিয়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে খুলনা জেলায়।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনু ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালজুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর মিছিল। এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ১০ জনের। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।চাপ ব ...
সব মন্তব্য
No Comments