ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলায় ৫০তম শীতকালীণ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা- ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকাল ১১ টায় উপজেলার ডাবুর মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জামিরা বাজার আসমোতিয়া কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গাজী মারুফুল কবির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, সাধারণ সম্পাদক বিমান চন্দ্র নন্দী, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, খাদ্য পরিদর্শক পল্লব কুমার ঘোষ, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, উপ-সহকারী পরিচালক (বীজ) মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। উদ্বোধনী দিনে উপজেলার ৯ টি স্কুল মাদ্রসার মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দিতা করে দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয় একাদশ ও গাড়াখোলা দাখিল মাদ্রাসা একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে গাড়াখোলা দাখিল মাদ্রাসা একাদশ নির্ধারিত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে। পরবর্তীতে আলোর স্বল্পতার কারণে সম্পূর্ণ খেলা অনুষ্ঠিত না হওয়ায় উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষনা করা হয়। আজ রবিবার একই স্থানে এ্যাথলেটিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোতে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে ৬৬,৯২৫ দর্শকের সামনে অনুষ্ঠিত ম্য ...
স্টাফ রিপোর্টার: বদলি নেমে মিকেল মেরিনোর ৯০তম মিনিটের দুর্দান্ত গোলে বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। যুক্তরাষ্ট্রের আর্লিং ...
স্টাফ রিপোর্টার: হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সোমবার, ৬ জুলাই ২০২৬ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৫ রানের ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর লড়াইয়ে আজ মাঠে নামছে চারটি দল। আইবেরিয়ান দ্বৈরথে আজ রাত ১টায় মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। অন্যদিকে ভোর ৬টায় শেষ ষোলোর আরেক ম্যাচে লড়বে যুক্তরাষ্ট্র ...
সব মন্তব্য
No Comments