স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামজনিত মৃত্যু ৮ জন, নিশ্চিত হামজনিত মৃত্যু নেই। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদফতরের আইইডিসিআর অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এই হালনাগাদ জানিয়েছে।
২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৩ জন। এ নিয়ে মোট সন্দেহজনক শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৯ হাজার ৬১২ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫৩ জন। নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা ৮ হাজার ৯৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৭০৫ জন রোগী।
মৃত্যুর তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ঢাকায় ৩ জন, নরসিংদীতে ২ জন ও ময়মনসিংহে ২ জন। নিশ্চিত হামজনিত মৃত্যু নেই। এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মোট মৃত্যু ৪৯৩ জন এবং নিশ্চিত হামজনিত মোট মৃত্যু ৯০ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। জ্বর, র্যাশ ও সর্দি-কাশির উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments