স্টাফ রিপোর্টারঃ সড়ক ও মহাসড়কে অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় রাজধানীর ডেমরা ট্রাফিক জোনের উদ্যোগে সারুলিয়াস্থ এম.এ সাত্তার উচ্চ বিদ্যালয়ে এসব বিতরণ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের ট্রাফিক আইনে জেনে ও মেনে নিরাপদে পথ চলা, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, উল্টোপথে চলাচল না করা, ঝুঁকি নিয়ে গাড়িতে না চড়া, ঝুঁকি নিয়ে রাস্তা পার না হওয়া, রাস্তায় ময়লা আবর্জনা না ফেলা, রাস্তায় বিপদে পড়লে বা কেউ ইভটিজিং করলে পুলিশের হেল্প নেওয়া ও ৯৯৯ এ কল করা, সড়ক নিরাপত্তা শিক্ষা গ্রহণ করা সহ অন্যান্য বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মনোযোগী হয়ে গুরুত্ব সহকারে লেখাপড়া করে ভবিষ্যতে সুযোগ্য হয়ে দেশের সেবা করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। এক্ষেত্রে মোবাইল ব্যবহার সম্পর্কে সতর্ক থাকার বিষয়েও সচেতন করা হয়।
কর্মসূচিতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেমরা ট্রাফিক জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) মো: ইমরান হোসেন মোল্লা। এ দিন ওই জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জিয়া উদ্দিন খাঁন সহ অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে কর্মসূচি শেষে ট্রাফিকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে কলম ও চকলেট বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে। শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিনের পদত্যাগে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় গণমাধ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংবিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিন ...
সব মন্তব্য
No Comments