রাজু ভুইয়া, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র মিশিগান মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যাবসায়ী এডভোকেট নুরুল হাসান পারভেজ এর ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টার তাহিরপুর উপজেলা ও জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ধর্মপাশা উপজেলায়, মধ্যনগর উপজেলা, তাহিরপুর উপজেলা ও জামালগঞ্জ উপজেলা সহ প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর হল চাল,ডাল,আলু, পিঁয়াজ, সোয়াবিন তেল, লবন,চিরা, মুড়ি ইত্যাদি।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল হুদা মুকুল, জামালগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আবু তাহের, জামালগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাহীন আলম, জামালগঞ্জ সদর ইউপি যুবলীগের সহ সভাপতি বশীর আহমেদ, ব্যবসায়ী কাজী কামরুজ্জামান, মনিরুজ্জামান, সাবেক ছাত্রলীগ নেতা শামসুল হুদা হিরু, হুমায়ুন কবীর,তৌহিদুল্লাহ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র মিশিগান মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যাবসায়ী এডভোকেট নুরুল হাসান পারভেজ বলেন, কর্ম ব্যাস্ততার জন্যে আমেরিকা থাকায় সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সঠিক সময়ে আসতে পারিনি তাই নিজ দেশের ও গ্রামের অসহায় দরিদ্র মানুষের মধ্যে আমার ব্যাক্তিগত উদ্যোগে সামান্য কিছু খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে আমি আনন্দিত। তিনি আরো বলেন আমি সুনামগঞ্জ ১ আসনের প্রতিটি উপজেলায় আমার সাধ্যমত খাদ্য সামগ্রী পৌঁছানোর ব্যাবস্থা করছি, আমি সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে ছিলাম, আছি ও থাকবো ইনশাল্লাহু।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments