জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ১২জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্ব অবস্থায় ৫জনকে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে-শনিবার বেলা ১টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলইপুর গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে-ওই গ্রামের কওসার, ফজর আলী, এশার আলী, মশিয়ার, রাবিয়া বেগমের সাথে মোস্তাক, শাহাবুদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে উভয় পক্ষের মধ্যে মামলাও চলছে। শনিবার দুপুরে ওই বিরোধ পূর্ন জমি আমিন দিয়ে মাফযোগ করার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। এতে লাঠিসোটা নিয়ে হামলা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে মশিয়ার (৫০), রাবিয়া বেগম (৬০), ফতেমা খাতুন (৩৫), রহিমা খাতুন (৩০), মিঠু (৪৫), গোলাম রসুল (২৭), রাশিদা খাতুন(৪৫), ফজর আলী (৫০), রেখা খাতুন (২৪), ডালিয়া খাতুন (৩৫), শাহাবুদ্দিন (৪৫) আহত হয়। আহতদের মধ্যে মশিয়ার (৫০), রাবিয়া বেগম (৬০), ফতেমা খাতুন (৩৫), ডালিয়া খাতুন (৩৫) ও শাহাবুদ্দিনকে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments