নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা মোড় এলাকায় স্থানীয় সংসদ সদস্যের নিজ কার্যালয়ে আগামী ২৩ জুলাই তারিখে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সম্মেলন সফল করার উদ্দেশ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি এবং বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, উপজেলা আ. লীগ সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল ইসলাম খান অপু সহ উপজেলা আ.লীগ সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ, সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী বৃন্দ ও আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments