স্টাফ রিপোর্টার: পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন বর্জন করে বিএনপি নেতারাই দিশাহারা হয়ে উদ্ভট আবোল-তাবোল কথা বলা শুরু করেছে।
তিনি বলেন, ভোটে না আসার যে কি যন্ত্রণা সেটি বিএনপি নেতারা সবাই বুঝতে পারছে।
বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময়কালে সাংবাদিকরা বিএনপি নেতা ড. মঈন খানের মন্তব্য 'বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ দিশেহারা' -এ নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এ কথা বলেন।
এবার উপজেলা নির্বাচন দলীয় প্রতীকবিহীন করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নে ড. হাছান বলেন, এবারে নির্বাচন দলীয় প্রতীকবিহীন ও উন্মুক্ত প্রার্থিতায় হবে। এটি নতুন নয়। দলীয় প্রতীকবিহীন উপজেলা নির্বাচন এবারেই প্রথম নয়। আগে উপজেলা নির্বাচনগুলো দলীয় প্রতীকবিহীনই হতো, শুধু গতবারই দলীয় প্রতীকে হয়েছে। এবং নির্বাচনে অবশ্যই অযাচিত হস্তক্ষেপ সমীচীন নয়, মানুষ তাদের পছন্দ মতো ভোট দেবে, আমরা কাউকে দলীয় মনোনয়ন দিচ্ছি না।
সাংবাদিকরা এ সময় শ্রম আইন লঙ্ঘনের দায়ে দন্ডিত নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূসের 'দেশে আইনের শাসন নেই' মন্তব্য নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন আছে বলেই তিনি দণ্ডপ্রাপ্ত হয়েও আদালতের দেওয়া জামিনে মুক্ত আছেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসন্ন ৭ ও ৮ এপ্রিল ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা'র (Mauro Vieira) ঢাকা সফরে কারিগরী সহায়তা নিয়ে একটি চুক্তি এবং ক্রীড়া, কৃষি ও প্রতিরক্ষা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বর্ণনা করে ড. হাছান বলেন, সফরে ২৪ জনের একটি বড় বিজনেস ডেলিগেশন আসছে। আমাদের এফবিসিসিআই তাদের সাথে বৈঠক করবে। ব্রাজিল থেকে আমরা ভোজ্যতেল ও অন্যান্য পণ্য আমদানি করি। দক্ষিণ আমেরিকায় আমাদের রপ্তানি অনেকটাই 'আনেক্সপ্লোরড' রয়ে গেছে। ব্রাজিল বড় দেশ, তাদের ক্রয়ক্ষমতাও বেশি ফলে তাদের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী।
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
ডেস্ক রিপোর্ট: রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনাম ...
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
সব মন্তব্য
No Comments