স্টাফ রিপোটার: বাজারে ব্রয়লার মুরগির দাম ৩০০ টাকা ছুঁই ছুঁই। সোনালি ও কর্কসহ দেশি মুরগির দামও ৬০০ টাকার বেশি। গরু-খাসির মাংসের দাম সাধারণের নাগালের বাইরে অনেক আগেই চলে গেছে। সস্তা মাছ হিসাবে পরিচিত পাঙ্গাস, তেলাপিয়ার দামও ২০০ টাকার উপরে। চাল-আটা, তেল-চিনি, ডাল-ময়দা, মশলাসহ কনফেকশনারি পণ্যের দামও ক্রমাগত বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা তরিতরকারির দামও। দ্রব্যমূল্যের এই পাগলা ঘোড়া কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। মন্ত্রীরা বারবারই বলছে, রমজানে সব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা হবে। দেশে খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। নিয়মিত বাজার মনিটরিং করা হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। পর্যবেক্ষকরা বলছেন সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাই নয় বাজার সিন্ডিকেটকে প্রশ্রয় দিচ্ছে।
রমজানে দ্র্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং গ্রাম-শহরে শ্রমজীবী ও নিন্ম আয়ের মানুষের জন্য রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবিতে আজ ২২ মার্চ ২০২৩ বুধবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে বিকেল সাড়ে চারটায় ঢাকার জাতীয় প্রেসক্লাবে সামনে অনুষ্ঠিত সমাবেশ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এই সব কথা বলেন।
জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক কমরেড মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু ও বাংলদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য কমরেড খালেকুজ্জামান লিপন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, কদম ফোয়ারা, বঙ্গবাজার, নগর ভবন, গোলাপশাহ মাজার, নূর হোসেন স্কোয়ার ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments