স্টাফ রিপোর্টার: ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশ (বিটিএসবি) এর উদ্যোগে আজ রবিবার ১৪ জুন ২০২৬ইং তারিখে বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ এক র্যালির আয়োজন করে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী প্রধান অতিথি হিসাবে উক্ত র্যালির শুভ উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ে সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ র্যালিতে অংশ নেন। এছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সটিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ ছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফুর্তভাবে র্যালিতে অংশ নেন। এসময় বিটিএসবি এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. ফারহানা ইসলাম, মহাসচিব ডা. খায়রুল ইসলাম, ট্রেজারার ডা. মো. ওয়াসিম সহ বিটিএসবি-র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে দেশে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি স্বেচ্ছায় রক্তদানে সবাইকে উৎসাহ প্রদান করেন এবং বক্তব্য শেষে তিনি বেলুন উড়িয়ে র্যালির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিটিএসবি-র অর্গানাইজিং সেক্রেটারি এবং বিএমইউ-র ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খান আনিসুল ইসলাম।
অনুষ্ঠানে অন্য বক্তারা নিরাপদ রক্ত পরিসঞ্চালন এবং স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসূচী গ্রহণ ও স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার জোর তাগিদ দেন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments