মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: কেন্দুয়া উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১১ জুন) রাত পৌনে ১২টার দিকে এই অভিযান চালানো হয়।
আটকরা হলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক মো. আব্দুল আউয়াল খান (৬৫) এবং পৌর শ্রমিক দলের ধর্মবিষয়ক সম্পাদক আনিছুর রহমান কাদিল (৩৫)। তারা দুজনেই কেন্দুয়ার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের বাসিন্দা।
মদন অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার লে. মো. শাহরিয়ার আহম্মেদ বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দুয়া নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী প্রতিটি বাস থেকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ২ হাজার টাকা করে চাঁদা আদায় করছিল একটি চক্র। স্থানীয় কয়েকজন ভুক্তভোগী এর প্রমাণস্বরূপ ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র মদন সেনাক্যাম্পে পাঠান।
পরে রাতেই সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে দুইজনকে চাঁদা তোলার সময় হাতেনাতে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা চক্রের আরও কয়েকজন সদস্যের নাম প্রকাশ করেন। পরে আটক দুজনকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়।
সেনা কর্মকর্তা লে. মো. শাহরিয়ার আহম্মেদ বলেন, "চাঁদাবাজির সময় তাদের হাতেনাতে ধরা হয়। তারা জিজ্ঞাসাবাদে কয়েকজন সহযোগির নাম জানিয়েছে, যা আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।"
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, "আটক দুইজনসহ মোট ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।"
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments