ফরিদপুর অফিস: ফরিদপুরে নির্মাণাধীন সেতুতে কাজ করার সময় মাটি ধসে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও চারজন।
বুধবার দুপুর ১টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদরপুর উপজেলার জমাদারডাঙ্গী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার মো. অন্তর (২০), কুজুকদিয়া এলাকার জুলহাস মীর (২৪) এবং বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের মো. জাবের (২৮)।
এছাড়া আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের সদরপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, জেলার সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদার ডাঙ্গী এলাকায় একটি সেতুর কাজ করছিল। এ সময় শ্রমিকরা সেতুর নিচের অংশের রড বাধাঁর কাজ করার সময় সেতুর পাশে থাকা মাটির স্তুপ থেকে মাটি ভেঙে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আব্দুস সালাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করি।
এলজিইডির অর্থায়নে (জম্মাদার ভায়া সদরপুর) সড়কের এই সেতুর নির্মান কাজ করছে মেসাস আসিফ ইমতিয়াজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের ভাই।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী মো. আহসান মাহমুদ রাসেল বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি খুবই মর্মাহত।
এছাড়া এ কাজে কোন ত্রুটি কিংবা কোন অবহেলার বিষয় থেকে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে সেতুতে কর্মরত শ্রমিক সরদার জানান, আমরা বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানালেও তারা মাটি সরানোর কোন উদ্যোগ গ্রহণ করেনি। মাটির পাশে গাইড দেয়ার কথা বলা হলেও তারা করেনি। তারা উল্টো আমাদেরকে হুমকি দিয়ে কাজ করিয়ে নিচ্ছিল।
সদরপুরের এলজিইডির প্রকৌশলী আজিমউদ্দিন জানান, এই সেতুর নির্মাণ কাজ করছে মেসার্স আসিফ ইমতিয়াজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
তিনি বলেন, ২৫ মিটার দৈর্ঘ্যের এই সেতুর দরপত্রের মূল্য নির্ধারণ ছিল চার কোটি ১৬ লাখ টাকা। এছাড়া আমারা নিয়মিত কাজের তদারকি করেছি।
তার পরেও বিষয়টি আরও তদন্ত করে দেখা হবে কেন বা কি কারণে এমন ঘটনা ঘটল।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments