আনিছ আহম্মদ (শেরপুর) প্রতিনিধি: তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রিপ ট্রাস্ট ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাদারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা— চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ ...
সব মন্তব্য
No Comments