ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাসভাড়ার পাশাপাশি এবার বাড়ানো হয়েছে লঞ্চভাড়াও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৪ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত নৌপথে যাত্রীভাড়া আগের ২ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৯৫ পয়সা প্রতি কিলোমিটার। অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫২ পয়সা।
নতুন হিসাবে কম দূরত্বের ভাড়া বেড়েছে প্রায় ৬ দশমিক ৪৯ শতাংশ এবং দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে প্রায় ৫ দশমিক ৮৮ শতাংশ।
এছাড়া সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকার জানিয়েছে, সংশোধিত এই ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হবে।
এর আগে গত ১৮ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বৃদ্ধি করে। জ্বালানির এই মূল্যবৃদ্ধির পর থেকেই বিভিন্ন গণপরিবহনের মালিক ও শ্রমিক সংগঠন ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিল।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments