স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ডাম ক্লাব২৫-এর উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ। তিনি বলেন, অতীতের সাফল্য, অভিজ্ঞতা ও মূল্যবোধকে ধারণ করে আগামী দিনের কার্যক্রম পরিচালনা করা গেলে প্রতিষ্ঠান ও সংগঠনের অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে। তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনের সমাজসেবামূলক কর্মকাণ্ড, মানবসম্পদ উন্নয়ন ও জনকল্যাণে অবদানের কথা তুলে ধরেন।
ডাম ক্লাব২৫-এর উপদেষ্টা ড. এম এহছানুর রহমান সংগঠনের অতীতের অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। ডাম ক্লাব২৫-এর সহ-সভাপতি নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ড. এস এম খলিলুর রহমান ও প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোস্তাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন ডাম ক্লাব২৫-এর সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সিসি অ্যান্ড ডিআরআর সেক্টরের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলম। বক্তারা ডাম ক্লাব২৫-এর প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও স্মরণীয় অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, ঐতিহ্য, পারস্পরিক সম্প্রীতি ও মূল্যবোধকে ধারণ করে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করা সম্ভব।
সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ডাম ক্লাব২৫-এর সভাপতি ইকবাল মাসুদ। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানজুড়ে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য, প্রাক্তন সদস্য, ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments