ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশন কার্যালয়ে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ২০২৩ পঞ্জিকাবর্ষের দলীয় আয়-ব্যয়ের হিসাব কমিশন সচিব শফিউল আজিম এর নিকট জমা দেওয়া হয়েছে। জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম আজ (৩০ জুলাই, মঙ্গলবার ২০২৪) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব এ্যাড.মোঃ রেজাউল ইসলাম ভূঁঞা'র নেতৃত্বে দলীয় বাৎসরিক হিসাব জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, পার্টির ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন ভূইয়া ও যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।
২০২৩ পঞ্জিকাবর্ষে জাতীয় পার্টির মোট আয় হয়েছিল- ৩২,২৭৯,৮৩১.৪৪ টাকা, ব্যয় হয়েছে-১১,৩১৮,৫২৫.০০ টাকা এবং সমাপনি বৎসরে ব্যাংক স্থিতি - ২০,৯৬১,৩০৬.৪৪ টাকা।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments