আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে উপজেলার গজনী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কসমেটিকসের চালানসহ একটি পাওয়ার টিলারের ট্রলি জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গজনী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে চোরাইপথে আনা বিভিন্ন ধরনের কসমেটিকস ও একটি পাওয়ার টিলারের ট্রলি জব্দ করা হয়।
জব্দ করা কসমেটিকস ও ট্রলির আনুমানিক মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি অধিনায়ক জানান, শেরপুর সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ...
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল: ডেঙ্গু প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা করেছে বসুন্ধরা শুভসংঘ।বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে শ্রীমঙ্গল পৌরসভার সভাকক্ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বেতনা ও মরিচ্চাপ অববাহিকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বা জোয়ারাধার কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়েছে যুব পানি কমিটি।বুধবার (২৩ ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অপারেশন থিয়েটারের (ওটি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক ...
সব মন্তব্য
No Comments