বরিশাল অফিস: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন জাসদের সম্মেলন আজ ৪ মার্চ শনিবার বিকাল ৪:৩০টায় জাতীয় সংগীতের মাধ্যমে উদ্ধোধন হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন। সভায় বক্তব্য রাখেন, জাসদ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা জাসদের সভাপতি এড আবদুল হাই মাহাবুব, জাসদ দফতর সম্পাদক ও বরিশাল জেলা জাসদের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ছাত্রলীগ(ন-মা) কেন্দ্রীয় সভাপতি রাশিদুল হক ননী, চড়াদি ইউনিয়ন জাসদের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. আলতাফ হোসেন, সভা পরিচালনা করেন, যুব জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন বাচ্চু,। সভাপতিত্ব করেন দাড়িয়াল জাসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক।
প্রধান অতিথির ভাষনে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি তার ভাষনে- মজুদদার, মুনাফাখোর, দলবাজ, টেন্ডারবাজদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করার জন্য প্রধানমন্ত্রী প্রতি আহবান জানান। তিনি বলেন, বৈশ্বিক কারনে দ্রবমুল্য বৃদ্ধির জন্য দেশের মানুষ কষ্টে আছে। মানুষ এতটা কষ্টে থাকব এটা হতে পারে না। কষ্ট থেকে রেহাই দেয়ার কাজটি প্রধানমন্ত্রীকেই করতে হবে। তিনি আরও বলেন, আমরা কষ্ট থাকতে পারি কিন্তু তালেবানী শাসন প্রতিষ্ঠার বিএনপি-জামাতের চক্রান্ত রুখে দিবোই। আমরা কখনোই বাংলাদেশে তালেবানী শাসনে প্রতিষ্ঠা করতে দেবোনা। তিনি বলেন, দুর্নীতি, দলবাজি, সাম্প্রদায়িকতার অবসান করে সুশাসন ও সমাজতন্ত্রের বাংলাদেশ গড়তে জাসদের সংগ্রাম চলছে, চলবেই।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments