সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর: রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) উপজেলার সরনজাই সরকারপাড়া স্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সরনজাই ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আপেল মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সামসুল ইসলাম।
এতে প্রধান বক্তার বক্তব্য দেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবু সাইদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাশার সুজন, তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তানোর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সোনিয়া সরদার ও তানোর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন সহ অনেকে।
প্রথম অধিবেশন শেষে বাদ মাগরীব পরে দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে মোঃ হাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক পদে সোহেল রানাকে সরনজাই ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নাম ঘোষনা করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments