মোংলা থেকে মোঃ নূর আলমঃ জিটুজি দুটি প্রকল্প বাস্তবায়ন হলে মোংলা বন্দরের চেহারা আগামী দুই বছরের মধ্যে পরিবর্তন হবে। এই বন্দরের সাথে রেলপথ-সড়কপথ ও রিভার ট্রান্সপোর্টেশন ভালো আছে। মোংলাপোর্টে ন্যাচারাল ফ্যাসিলিটি একটু বেশি। জিটুজি একটি প্রকল্প চীনের অর্থায়নে হবে। চুক্তি হওয়ার পথে। এই প্রকল্পের ২৭৫ কোটি টাকা অবাস্তব ব্যয় কমিয়ে আনা হয়েছে। এখন ডিপিপি পরির্তন করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব কনটেইনার বার্থ, ইয়ার্ড এবং কিছু আনুষাঙ্গিক কাজ করতে হবে। এরফলে কনটেইনার জাহাজ সরাসরি মোংলা বন্দরে আসবে। এতে চট্টগ্রাম বন্দরে চাপ কমবে। ৬ নভেম্বর বুধবার সকালে মোংলা বন্দরের জেটি চত্বরে বন্দর কর্তৃপক্ষ’র আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন একথা বলেন।
বুধবার সকাল ১১টায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। এসময় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষ’র সদস্যবৃন্দ, পরিচালক (প্রশাসন), বিভাগীয় প্রধানগণ ও বন্দরের উর্ধ্বতন কর্মকর্তাগণ। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আরো বক্তব্য রাখেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান ও সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাংবাদিক নেতা মোঃ নূর আলম শেখ, মনিরুল হায়দার ইকবাল, আবু হোসাইন সুমন, আবুল হাসান, হাসান মাহমুদ, নিজাম উদ্দিন ও ইয়ামিন আলী। মতবিনিময় সভায় নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আরো বলেন মোংলাকে আন্তর্জাতিক পোর্টি করা সম্ভব। রিজিওনাল কানেক্টিভিটি সৃষ্টি করতে হবে। নেপাল-ভ‚টান যাদের কোন পোর্ট নেই তাদের জন্য এই পোর্টািট খুবই উপযোগী হবে। এখানে রেল কানেকশন আছে। রিভার কানেক্টভিটিও ভালো। এখন এটা নির্ভর করছে ভারতের ইর্চ্ছা উপর। ভারত কতটুকু পোর্টটি ইউজ করতে দিবে। ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ। আশা করছি তারা চাইবে এ কানেক্টিভিটি যেন হয়। সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আগে সকাল ১০টায় বন্দর ভবনের কনফারেন্স রুমে আলোচনাা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সভায় সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান। আলোচনা সভায় বন্দরের ড্রেজিং কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, জাহাজ, কার্গো, কনটেইনার, গাড়ি আমদানির বাৎসরিক হিসাব ও বন্দরের সার্বিক কার্যক্রমের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয়া হয়। এসময়ে প্রধান অতিথি নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নত করা হবে। এরজন্য বেশকিছু প্রকল্প চলমান রয়েছে। কিছু প্রকল্প ভবিষ্যৎ উন্নয়নের জন্য হাতে নেয়া হয়েছে। আলোচনা সভা শেষে নৌ উপদেষ্টা পশুর চ্যানেলের বিভিন্ন স্পট, পরিদর্শন করেন। এছাড়া ভিটিএমআইএস, ওয়েস্ট ম্যানেজমেন্ট এরিয়া এবং স্থায়ী বন্দর জেটি এলাকা পরিদর্শন করেন।
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। ১৫ জুলাই এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা সড়কে ...
স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সনাতনী পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথ ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এক ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এ ...
সব মন্তব্য
No Comments