আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) দেশটির প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে এক ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায়। মিশরের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের ফায়ুম প্রদেশের দিকে যাওয়া একটি ট্রেন দক্ষিণের আসওয়ান প্রদেশের দিকে যাওয়া অপর ট্রেনের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
মিশরীয় জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষটি কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মাঝামাঝি এলাকায় ঘটে। দুর্ঘটনার পর কয়েক ডজন অ্যাম্বুলেন্স আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে ক্রেন পাঠানো হয় এবং কায়রো-উচ্চ মিশর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়।
প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা কম জানানো হলেও পরে তা বেড়ে দাঁড়ায়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ১১২ জনের মধ্যে ৪৫ জনকে অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন, জীবিতদের উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্স ডাকেন। আল-আইয়াত এলাকার কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। স্থির অবস্থায় থাকা ট্রেনের একটি বগির ভেতরে আটকা পড়া কয়েকজন যাত্রীকে উদ্ধারের সময় মৃত অবস্থায় পাওয়া যায়।
রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, তাদের তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, একই লাইনে একই অভিমুখে চলতে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুম ট্রেনের সংঘর্ষের ফলে দুর্ঘটনা ঘটে। কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রযুক্তিগত কারণ নির্ধারণে তদন্ত চলছে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের জবাবদিহির আওতায় আনার কথা বলেছেন। তিনি নিহতদের প্রতি আন্তরিক শোকও জানিয়েছেন।
মিশরে ট্রেন দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটির রেলওয়ে ব্যবস্থা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম প্রাচীন। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সরঞ্জামের দুর্বল রক্ষণাবেক্ষণের ইতিহাস রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকার রেল ব্যবস্থা আধুনিকায়নে বড় অঙ্কের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে।
গত সেপ্টেম্বরেও একই জেলায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেন চালক ও তার সহকারী আহত হয়েছিলেন। মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল ২০০২ সালে। সেসময় একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে অন্তত ৩৬০ জন নিহত হয়েছিলেন।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ায় সোমবার শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে, প্রায় ২ ...
রফিকুল ইসলাম সুজন: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১ শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর)। তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ায় আগামী ২০ নভেম্বর পর্যন্ত ১২ দিন চলবে এ সম্মেলন। সম্মেলনের সভ ...
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
সব মন্তব্য
No Comments