রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও বিভিন্ন গন্তব্যের মানুষ।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, শ্রমিক সংগঠনের ফেডারেশন থেকে চাপিয়ে দেওয়া কমিটি তাদের প্রতিনিধিত্ব করে না। শ্রমিকদের দাবি, অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
সরেজমিনে দেখা যায়, রাজশাহীর শিরোইল, ভদ্রা ও নওদাপাড়া বাস টার্মিনাল থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুরসহ কোনো দূরপাল্লার রুটে বাস ছেড়ে যায়নি। একই সঙ্গে নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁসহ আন্তঃজেলা রুটের বাস চলাচলও বন্ধ রয়েছে। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় টার্মিনালে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। অনেকে বিকল্প যানবাহনের জন্য বাড়তি ভাড়া গুনছেন।
বাস না পেয়ে বিপাকে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও চিকিৎসার জন্য যাওয়া রোগীরা। ঢাকাগামী যাত্রী রবিউল ইসলাম বলেন, জরুরি কাজে সকালে টার্মিনালে এসে দেখি কোনো বাস নেই। এখন কীভাবে যাব বুঝতে পারছি না।
এ বিষয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক নেতা জানান, ফেডারেশনের দেওয়া কমিটি শ্রমিকদের মতামত ছাড়াই গঠন করা হয়েছে। নির্বাচন ছাড়া আমরা কোনো কমিটি মানব না। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।
রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুত সমস্যা সমাধান করে যাত্রী দুর্ভোগ কমানোর চেষ্টা চলছে বলে জানান প্রশাসনের এক কর্মকর্তা।
উল্লেখ্য, এর আগেও শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কমিটি গঠন নিয়ে কয়েক দফা বাস চলাচল বন্ধের ঘটনা ঘটেছে রাজশাহীতে।
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
সব মন্তব্য
No Comments