রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত নাদিয়া আক্তার মিমি (১৪) নামের ৮ম শ্রেণির মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুলাই ) সকালে তার মরদেহ উদ্ধার করে প্রকৃত মৃত্যুরহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মুঠোফোনে কথা বলা নিয়ে মায়ের বকুনি খেয়ে অভিমানে সে আত্মহত্যা করেছে। জানাগেছে,নরসিংদিতে মিমির বাবা নজরুল ইসলাম মারা যাওয়ার পরে তার মা তানিয়া বানারীপাড়ার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামে রিপন নামের একজনকে দ্বিতীয় বিয়ে করেন। মায়ের কাছে থেকে মিমি স্থানীয় চাখার দরবার শরীফ মাদরাসায় লেখাপড়া করতো। রবিবার (৩০ জুন) সাঝের বেলায় বাড়ির সামনের রাস্তায় গিয়ে নরসিংদির চাচার সঙ্গে মুঠোফোনে কথা বলে মিমি। এনিয়ে তার মায়ের সঙ্গে তর্কবিতর্ক হয়। রাত সাড়ে ১১টার দিকে ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বানারীপাড়া থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রকৃত মৃত্যুরহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments