পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব আনজুম নিহতের ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৪২ জনের নাম উল্লেখ করে ৩৪২ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত সাকিবের পিতা মাইনুল হক।
মামলার এজাহারে গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সংঘর্ষের সময় শাহমুখদুম কলেজের পাশে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাকিব আনজুম। সাবেক মেয়র লিটনের ইন্ধনে আসামীরা তাকে দুই দফা গুলি করে হত্যা করে। নিহত সাকিবের বাড়ি নগরীর রাণীনগর এলাাকায়। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ছাত্র ছিলেন।
মামলায় উল্লেখ যোগ্য আসামীদের মধ্যে রয়েছেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার,গোদাগাড়ী,পবা ও পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল,ফারুক হোসেন ডাবলু ও জিএম হিরা বাচ্চু,রাসিকের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ টেকন,২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী,১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, কাটাখালী পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী,
মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনি,রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া,সাবেক সাধারণ সম্পাদক ফায়সাল আহমেদ রুনু,বর্তমান সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, মহানগর ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মদ সিয়াম,সাবেক সভাপতি রকি কুমার ঘোষ,মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান বিপ্লব|
অন্য আসামীদের মধ্যে রয়েছেন,রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত,যুবলীগ নেতা জহিরুল হক রুবেল,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ খান টিটু,রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাইম,রাবি ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবু,পঞ্চপটি এলাকার জীবর,শাকিল,পাঁচআনি মাঠ এলাকার রোজেল,বুধপাড়ার রাব্বেল,আলাউদ্দিন আলাল,মাসুদ পারভেজ,লালন শেখ, মির্জাপুর পশ্চিমপাড়ার অনিক মাহমুদ বনি,বিনোদপুর এলাকার দিনার,কাজলা এলাকার যুবলীগ নেতা খায়রুল বাশার সুগার,হরিয়ানের নলখোলা এলাকার জেবর আলী, ইয়াসিন আলী,পবার পারিলা এলাকার আব্দুল্লাহ আল মামুন স্বদেশ,২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর ছেলে হৃদয়,শেখের চকের ফরহাদ হোসেন,রাজ,
গুজানগরের মোস্তফা,উপশহরের লস্কর বাবু,নওদাপাড়ার রনি প্রমুখ।
এবিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন,সাকিব আনজুম নিহত হওয়ারর ঘটনায় তাঁর বাবা থানায় মামলা করেছেন।মামলায় প্রধান আসামি করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে।আর সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে ছাত্র-জনতার মিছিলে হামলার ইন্ধনদাতা হিসেবে ৪২ নম্বর আসামি করা হয়েছে।আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে। অধিকাংশ আসামি আত্মগোপনে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments