ডেস্ক রিপোর্ট: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান আজ এক যৌথ বিবৃতিতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও বিশেষ প্রতিনিধি শামসুজ্জামান এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন কোন সংবাদ প্রকাশে কোন ব্যক্তি সংক্ষুব্ধ হলে তিনি প্রতিবাদ জানাতে পারেন এবং ক্ষতিগ্রস্থ ব্যক্তি প্রেস কাউন্সিলে অভিযোগ ও মামলা দায়ের করতে পারেন। কিন্তু এভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢালাও ভাবে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের এবং রাতের অন্ধকারে বিশেষ প্রতিবেদক শামসুজ্জামানকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া দেশে আইনের শাসনের পরিপন্থি। তিনি আরো বলেন ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ দ্বারা এভাবে মামলা দায়ের ও গ্রেফতার করার ফলে দেশে মুক্তচিন্তা, বাক স্বাধীনতা এবং স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে কন্ঠরোধ করার ভয়াবহ হুমকি সৃষ্টি করবে।
তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলি বাক স্বাধীনতা ও স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে অপব্যবহার হচ্ছে সেগুলি অবিলম্বে সংশোধনের আহŸান জানান।
যৌথ বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও বিশেষ প্রতিবেদক শামসুজ্জামান এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও সংবাদকর্মীদের হয়রানী বন্ধে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments