স্টাফ রিপোর্টার: আজ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক স্মরণীয় দিন। ২০০০ সালের ১০ নভেম্বর, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই দিন থেকেই শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দীর্ঘ পথচলা।
২৫ বছর আগে সাদা পোশাকে মাঠে নামা সেই দলটির নেতৃত্বে ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪০০ রান, যেখানে আমিনুল ইসলাম বুলবুল করেছিলেন দুর্দান্ত ১৪৫ রানের ইনিংস। যদিও ম্যাচটি হেরে যায় বাংলাদেশ, তবুও সেদিন থেকেই শুরু হয়েছিল লাল-সবুজের এক নতুন অধ্যায়।
বিগত ২৫ বছরে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে বহু উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়েছে। ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে আসে প্রথম জয়। এরপর ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে সাদা বলের বাইরেও নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে টাইগাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন করেছে। অনুষ্ঠানে ২০০ সালের প্রথম টেস্ট দলের খেলোয়াড়দের দেওয়া হয়েছে 'সিলভার জুবিলি সম্মাননা'।
বিবিসি সভাপতা জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অর্জন আরও বড় করতে ভবিষ্যতে আলাদা পরিকল্পনা নেওয়া হবে।
টেস্ট ক্রিকেটের এই দীর্ঘ পথচলা মনে করিয়ে দেয়-বাংলাদেশের ক্রিকেট কতদূর এসেছে, আর কতদূর যেতে হবে। আজকের দিন তাই শুধু উদযাপনের নয়, নতুন স্বপ্ন দেখারও দিন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments