ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশে রুপান্তর, নারী ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়শী প্রশংসা করেছেন শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী প্রফেসর গামিনি লক্ষণ পিরিস (PROF GAMINI LAKSHMAN PEIRIS)।
সফররত শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী আজ সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র সাথে সাক্ষাতকালে এসব প্রশংসা করেন।
সাক্ষাতকালে তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। তারা দু’দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক দৃঢ় হয়েছে। ভবিষ্যতে তা আরো গভীর হবে।
শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য প্রসারে আগ্রহ প্রকাশ করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে করোনা ঝুঁকির মধ্যেও শ্রীলংকার প্রেসিডেন্ট রাজা পাকশে বাংলাদেশে আসায় প্রতিমন্ত্রী তাঁকে ধন্যবাদ জানান।
প্রতিমন্ত্রী জানান, শ্রীলংকার সাথে বাংলাদেশের শিপিং সেক্টরের ব্যবসা বাণিজ্য প্রসারের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বে অব বেঙ্গলে (বঙ্গোপসাগরে) শিপিংলাইনে বাংলাদেশ যতবেশি জায়গা করতে পারবে তত বেশি লাভবান হবে। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল এবং ২০২৬ সালে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে শ্রীলংকা সেগুলো ব্যবহার করতে পারবে। বাংলাদেশের অর্থনীতির বুনিয়াদ শক্তিশালী হবে।
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেবিরত্নে ((PROFESSOR SUDHARSHAN SENEVIRATNE)) উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments