কৃতি ব্যক্তিত্ব হিসেবে সংবর্ধিত কবি শিরিন সাদী
প্রতাপ সিং, সাতক্ষীরা প্রতিনিধি: সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার নাংলা পি এস জে ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল- শিক্ষকদের পাশে থাকা, পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষকদের পাশে থাকা, সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
মাদ্রাসা অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরীন আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষকদের অবদান ও মর্যাদা তুলে ধরে বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। শিক্ষকদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি ব্যক্তিত্ব হিসেবে সংবর্ধনা দেওয়া হয় সাতক্ষীরা ভালুকা-চাঁদপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, বিশিষ্ট লেখক ও কবি শিরিন সাদীকে।
শিরিন সাদী একজন বহু গুণে গুণান্বিত নারী হিসেবে শিক্ষা, সাহিত্য ও সমাজসেবায় বিশেষ অবদান রেখে চলেছেন। তার লেখনী ও শিক্ষকতার মাধ্যমে তিনি নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments