মোংলা থেকে মোঃ নূর আলমঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৫ মে বৃহস্পতিবার সকালে মোংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে কলেজ মিলনায়তনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক কুবের চন্দ্র মন্ডল, প্রভাষক মল্লিক অহিদুজ্জামান, প্রভাষক আনোয়ার হোসেন, ড. অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অপর্ণা অধিকারী, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক মনোজ কান্তি বিশ^াস, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক শ্যামা প্রসাদ সেন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা কবি কাজী নজরুল ইসলামের সাম্য-মৈত্রী-ভ্রাতৃত্ব বোধ ও অসাম্প্রদায়িক চেতনায় শাণিত হয়ে সমাজকে আলোকিত করা আহ্বান জানান। আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments