স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গোটা দেশকে ক্রিমিনাল স্টেটে পরিণত করেছে শেখ হাসিনা। তিনি যে সরকার পরিচালনা করছেন সেটা হচ্ছে অপরাধীদের সরকার। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা শুনে মনে হচ্ছে কিছু দিনের মধ্যে তিনি বিএনপিতে যোগ দেবেন। কারণ তার সাম্প্রতিক বক্তব্যে সেটা বোঝা যাচ্ছে।
আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, নানা রকম প্রতিবন্ধকতা বাধা পেরিয়ে গতকাল থেকেই রংপুরের গণসমাবেশে জনতার ঢল নেমে পড়েছে। মানুষের যেন স্বতঃস্ফূর্ত উৎসবে পরিণত হয়েছে রংপুর মহানগর। বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রংপুরে মিলিত হয়েছে। তারা শুকনা খাবার রুটি-চিড়া নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন এ যেন এক অভূতপূর্ব দৃশ্য।
তিনি বলেন, জনতার এ স্রোত দেখে বিচলিত বোধ করছেন প্রধানমন্ত্রী এবং তার চেলা চামুণ্ডারা, মন্ত্রিসভার কিছু সিনিয়র সদস্য। আওয়ামী লীগ গণতন্ত্র বিরোধী কথাই বলছে না বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা শুনে মনে হচ্ছে কিছু দিনের মধ্যে তিনি বিএনপিতে যোগ দেবেন। গত দুইদিন আগে নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের বক্তব্য দিয়েছেন। আমরা যে বক্তব্য দেই সরকারের গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে শুধু যে আমরাই দেই তা নয়, বিরোধী দলগুলো এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে অভিযোগ করেছে, সমালোচনা করেছে। সেই সমালোচনাগুলোই পক্ষান্তরেই ওবায়দুল কাদের বলেছেন। তাতে আমার মনে হয়েছে কিছু দিনের মধ্যেই তিনি বিএনপিতে যোগ দেবেন। শতকরা ৯০ শতাংশ বলছে আর ১০ শতাংশ বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলছে যেভাবে বলুক না কেনো মনে হয়েছে তিনি বিরোধী দলের কথাগুলোই বলছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক মো. মুনির হোসেন, যুবদলের সাবেক সহ সভাপতি আলী আকবর চুন্নু প্রমুখ।
কুষ্টিয়া অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার ২৬ মে দুপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রি ...
স্টাফ রিপোর্টার: সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে জানিয়েছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে সেই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গ ...
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
সব মন্তব্য
No Comments