নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গৃহবধূ সোমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। রোববার সকালে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে সর্বস্তরের মানুষের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তারা সোমা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
নিহত সোমা আক্তার আমতলা গ্রামের মো. সাদ্দাম হোসেনের স্ত্রী এবং তিন কন্যা সন্তানের জননী। গত ২২ এপ্রিল সকালে দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করছে। তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments