অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের বাহিরদিয়ায় মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভাবিত উন্নত জাতের বারি গোলমরিচ-১-এর চারা বিতরণ করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মশলা গবেষণা উপকেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উন্নত জাতের দারুচিনি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
মশলা গবেষণা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। বিশেষ অতিথি ছিলেন ড. সেলিম আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও), ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুর; মো. কামরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, খুলনা; মো. মাহমুদুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, ফরিদপুর এবং ড. এইচ এম খায়রুল বাসার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা।
প্রশিক্ষণে কৃষকদের মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি, উন্নত জাত নির্বাচন, চারা রোপণ ও পরিচর্যা, রোগ-বালাই ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে মশলা ফসলের আবাদ সম্প্রসারণ ও উচ্চফলনশীল জাত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণার্থীরা বলেন, মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, চারা রোপণ ও পরিচর্যা সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক ধারণা পেয়েছেন। বিশেষ করে বারি গোলমরিচ-১-এর চারা বিতরণ তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা মশলা ফসলের আবাদ বাড়ানোর পাশাপাশি উৎপাদন ও আয় বৃদ্ধির চেষ্টা করবেন বলে জানান।
প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বারি উদ্ভাবিত উন্নত জাত বারি গোলমরিচ-১-এর চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ব্যবহার বাড়ানো গেলে দেশে মশলা ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে কৃষকরা উৎপাদন বাড়ানোর পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হবেন।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments