মো: ইকবাল হোসেন: রাজধানীর উত্তরা তুরাগ মধ্য থানার তারারটেক এলাকায় মাদক ও নেশাজাতীয় অপকর্মের বিরুদ্ধে স্থানীয় মুসল্লিদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে তারারটেক মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে শত শত মুসল্লি, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলে অংশ নেওয়া মুসল্লীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল— “মাদক ও নেশা জাতীয় অপকর্ম থেকে যুব সমাজকে রক্ষার জন্য মুসল্লিদের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল।”
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানার আমীর গাজী মনির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩নং ঢাকা-১৮ আসনের ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট সুরুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তুরাগ মধ্য থানার আমীর গাজী মনির হোসেন বলেন,
“তারারটেকসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এতে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে, পারিবারিক ও সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে পারিবারিক, সামাজিক, মসজিদভিত্তিক এবং জাতীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে।”
তিনি হুশিয়ারি দিয়ে আরও বলেন,“প্রশাসনকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। মাদক ব্যবসা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”
কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট সুরুজ্জামান বলেন,
“মাদক একটি জাতির মূল শেকড় নষ্ট করে দেয়। প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাবে।”
তিনি আরও জানান, মাদকের বিস্তার বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় তরুণদের খেলাধুলা ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে সামাজিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশটি “মাদকমুক্ত সমাজ চাই, যুব সমাজকে বাঁচাতে হবে” শ্লোগানে চারপাশে কেঁপে ওঠে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments