রাজু ভুইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:বিএনপি-জামাত অশুভ জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সুনামগঞ্জ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের রমিজ বিপণীস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে মিছিলটি সমাপ্ত করা হয়।
বিক্ষোভ মিছিলে এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জুনেদ আহমদ,জেলা কৃষকলগি নেতা যথীন্দ্র মোহন তালুকদার, জেলা যুবলেিগর সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জুবের আহমদ অপু,শোয়েব চৌধুরী,সদর যুবলীগের সহ সভাপতি মো. ফয়সল আহমদ,কাউসার আহমেদ,সাংগঠনিক সম্পাদক জেবুল মিয়া, জেলা ছাত্রলীগের সহ সভাপতি অমিয় মৈত্র প্রমুখ।
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেছেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের আজকের ঐদিনে একযোগে সারাদেশে সিরিজ বোমা হামলা করা হয়েছিল । তিনি এই বোমা হামলার ঘটনায় যে বা যারাই জড়িত তাদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবী জানান। তিনি আরো বলেন আগামীতে বিএনপি জামায়াত চক্র যারাই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে যারা নস্যাত করার চেষ্টা করবে তাদের রাজপতে প্রতিহত করার ও ঘোষনা দেন ।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments