স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাম্প্রতিক প্রকাশিত ১৫টি গ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন করা হয়েছে। ২৬ অক্টোবর জাতীয় চিত্রশালা মিলনায়তনে একাডেমির প্রকাশনা ও গবেষণা বিভাগের সহযোগিতায় বিকাল ৫টায় উৎসব অনুষ্ঠিত হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব মো. আসাদুজ্জামান এবং অনুষ্ঠানে সম্প্রতি প্রকাশিত গ্রন্থসমূহের উপর সংশ্লিষ্ট লেখক ও গবেষকগণ পর্যালোচনা করেন।
নিজের লেখা ‘৫মঞ্চানুবাদ’ গ্রন্থের পর্যালোচনা করেন আবদুস সেলিম। লেখক সাইদুর রহমান লিপন এর ‘অভিনয় অনুশীলনের সূত্রসন্ধান ‘; মুহাম্মদ ফরিদ হাসান এর ‘ সাংস্কৃতিক ব্যক্তিত্বের স্মৃতিতে বঙ্গবন্ধূ’; মনি হায়দার এর ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প’; সনজিব দাস অপু এর ‘চারুকলায় বাংলাদেশের গণআন্দোলন’; নিগার চৌধুরীর ‘প্রাচীন বাংলা এবং বাঙালির কাব্যে নৃত্য’ এবং দেশ প্রেমের কবিতা ‘ বাংলাদেশের পঞ্চাশ’ গ্রন্থগুলোর লেখকগণই পর্যালোচনা করেন। লিয়াকত আলী লাকীর সম্পাদিত আটটি গ্রন্থ ‘আমি ও আমার শিল্প জীবন’; ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ-2’; ‘জন্মশতবর্ষে বঙ্গবন্ধু’; ‘বঙ্গবন্ধুর উপর রচিত গ্রন্থের পাঠ পর্যালোনা’; ‘ বাংলাদেশ আট বিভাগ সাংস্কৃতিক বৈশিষ্ট , মনীষী এবং সংস্কৃতিজনদের জীবন ও কর্মকথা’; ‘ জেলার সাংস্কৃতিক বৈশিষ্ট , সাংস্কৃতিক মনীষী এবং সংস্কৃতিজনদের জীবন ও কর্মকথা-১ ও ২’ এবং ‘সার্বজনীন লালন’ গ্রন্থগুলো পর্যালোচনা করেন যথাক্রমে শাওন আকন্দ, সৈকত হাবীব, ড. মাসুদুজ্জামান, জাকির তালুকদার, রঞ্জনা বিশ্বাস, ফয়সাল আহমেদ ও শামস সাইদ এবং সৈয়দ জাহিদ হাসান। চিত্রশালা মিলনায়তনের সামনে লবিতে প্রকাশনা সমূহের প্রদর্শনী করা হবে।
আলোচনার মাঝে মাঝে চলে সাংস্কৃতিক পরিবেশনা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments