ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিতে কৃষকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ আরো জমজমাট ব্যতিক্রমী মজার সব খেলাধূলায়।
এবারে খেলাধূলার অংশটি ধারণের জন্য কাপাসিয়াকে বেছে নেয়ার কারণ হিসাবে অনুষ্ঠানটির নির্মাতা উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, বাংলাদেশে আমিষ চাহিদা পূরণ এবং কৃষি ভিত্তিক অর্থনীতির বিকাশে পোল্ট্রি শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। হাকিম আলীর মৎস্য খামার এবং মিসেস জামানের মুরগির খামারের প্রচারণায় চাকরি নামক সোনার হরিণের পেছনে ছোটা তরুণরা ফিরেছিলো গ্রামে। তাদের হাতেই ধীরে ধীরে কুটির শিল্প থেকে আজকে ৪০ হাজার কোটি টাকার বিশাল পোল্ট্রি শিল্পখাত তৈরি হয়েছে। সম্ভাবনার নতুন কেতন উড়াতেই এবারের কৃষকের ঈদ আনন্দ। কৃষকের ঈদ আনন্দে খেলাধূলার পাশাপাশি থাকছে আকর্ষণীয় বিষয় নিয়ে নানারকম প্রামাণ্যচিত্র।
‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হবে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায় চ্যানেল আইয়েত।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments