বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বিশ্ব রক্তদাতা দিবস ও বাঁধন এর রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে বশেমুরবিপ্রবিতে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা চত্বরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচির উদ্ভোদন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ হালিমা খাতুন, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মজনুর রশিদ ও ফার্মাসি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম।
এদিকে বেলা ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত আয়োজিত রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে দুইশতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অব্যাহত রাখা হয়।
অনুষ্ঠানের আহবায়ক মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বাঁধন কর্মী নাহিদ হাসান জানান, জরুরি রক্তের প্রয়োজন হলে ব্লাড গ্রুপ জানা থাকা আবশ্যকীয়, এ ব্যাপারে অনেকেই সচেতন নয়। এ কথা মাথায় রেখেই এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে, উক্ত কার্যক্রমটি আগামী ১৬ জুন ২০২২ তারিখেও অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments